নির্বাচনের বিকল্প এখনও কেউ আবিষ্কার করতে পারেনি: পরিকল্পনামন্ত্রী

মৌলভীবাজার প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২১, ১৭:০৩আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৭:০৩

রাজনীতিতে নির্বাচনের বিকল্প পৃথিবীতে এখনও কেউ আবিষ্কার করতে পারেনি বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, ‘বিএনপি নির্বাচনে আসবে না, আবার নামে-বেনামে তাদের লোকজন নির্বাচন করবে, এমন কাণ্ড! নির্বাচন করবে না তারা বলতে পারে, কিন্তু নির্বাচনে বাধা দিতে পারে না।’

মৌলভীবাজার পৌরসভার মনুনদীর পাড়ের সৌন্দর্যবর্ধন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শুক্রবার (১৯ নভেম্বর) দুপুরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে এ কাজের মধ্যে রয়েছে ওয়াকওয়ে, ল্যান্ডস্ক্যাপিং, দুর্লভ ফুল ও ফলের গাছ রোপণ এবং রাস্তার সৌন্দর্যবর্ধন করা।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘মসজিদ-মন্দির-গির্জা সব কিছু মিলে বাংলাদেশ। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান, মণিপুরী, সাঁওতাল, খাসিয়া-গারো সবার বাংলাদেশ এটি। মানুষে মানুষে কোনও ভেদাভেদ নেই। সবাই মানুষ সমান সুযোগ-সুবিধা ও অধিকার নিয়ে বসবাস করবে। সবাই মিলে একটি পরিবার।’

উন্নয়ন হচ্ছে না, এমন কোনও জায়গা বাংলাদেশে নেই জানিয়ে এম এ মান্নান বলেন, ‘সারা দেশে কাজের একটা জোয়ার চলছে। সর্বত্র উন্নয়নের তোলপাড় চলছে। এটা প্রধানমন্ত্রীর অবিচল ইচ্ছা ও সাহসের কারণে হচ্ছে।’

মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- মৌলভীবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান। এ ছাড়াও বক্তব্য রাখেন- পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর সালেহ আহমদ পাপ্পু। পৌর কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
অর্থনীতির গণতান্ত্রিকীকরণে সরকার কাজ করছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী
পরিকল্পনা মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী
যে কারণে মেগা প্রকল্প হাতে নিচ্ছে না সরকার, জানালেন পরিকল্পনা উপদেষ্টা
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের