সিলেট আ.লীগের আরও ১১ নেতা বহিষ্কার

সিলেট প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২১, ১২:৩৫আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১২:৩৫

দলীয় সিদ্ধান্ত না মেনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় সিলেট জেলা আওয়ামী লীগের আরও ১১ নেতাকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। তিনি বলেন, গঠনতন্ত্রের ৪৭ ধারার ১১ উপধারা অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নিজ নিজ পদ ও দলের প্রাথমিক সদস্য পদ থেকে ১১ নেতাকে বহিষ্কার করা হয়েছে। 

দলীয় সূত্র জানায়, বহিষ্কৃতদের মধ্যে দক্ষিণ সুরমার ছয়, জৈন্তাপুরের এক ও গোয়াইনঘাটের চার নেতা রয়েছেন। এসব নেতা আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। 

বহিষ্কৃতরা হলেন- দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ নেছারুল হক বুস্তান, মোগলাবাজার ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফখরুল ইসলাম সাইস্তা, একই ইউনিয়নের আরেক বিদ্রোহী প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শামিনুল হক শেবুল, সিলাম ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান, দাউদপুর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম আলম। 

গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, ফতেহপুর ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আমিনুর রহমান চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডৌবাড়ি ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী এম নিজাম উদ্দিন, নন্দীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা ও ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী সিরাজুল ইসলাম এবং উপজেলা যুবলীগের সদস্য ও লেঙ্গুরা ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী গোলাম কিবরিয়া রাসেল এবং জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুর রশিদকেও বহিষ্কার করা হয়েছে বলে জানান তিনি।

এরআগে, মঙ্গলবার আওয়ামী লীগের ছয় নেতাকে বহিষ্কারের তথ্য জানিয়েছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান।

/টিটি/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম