সিলেটের সব ইমিগ্রেশনে সতর্কতা জারি

সিলেট প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২১, ১৩:০৪আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৩:০৪

ডেলটাসহ করোনার আগের ধরনগুলোর চেয়ে ওমিক্রন বেশি সংক্রামক। ওমিক্রন প্রতিরোধে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরসহ সব কয়টি ইমিগ্রেশনে সতর্কতা জারি করা হয়েছে। নির্দেশনা পাওয়ার পর বৃহস্পতিবার (১ ডিসেম্বর) এই সতর্কতা জারি করেন সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল।

সিভিল সার্জন জানান, ওমিক্রন ছড়ানো আফ্রিকার দেশগুলো থেকে যারা সিলেটে আসবে তাদের বাধ্যতামূলক ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। পাশাপাশি সিলেটের সব ইমিগ্রেশন সেন্টারকে স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা সিলেটের স্থলবন্দরগুলো ভ্রমণ করে এ বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করবেন।

তিনি বলেন, ‘যতটুকু জেনেছি, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে আফ্রিকার সরাসরি ফ্লাইট নেই। যদি কেউ আসেন তাহলে তৃতীয় কোনও দেশ থেকে ট্রানজিট নিয়ে আসতে পারেন। সে জন্য বিমানবন্দর কর্তৃপক্ষকে সর্তক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম