মধ্যরাতে দুই কাভার্ডভ্যানের সংঘর্ষে এক চালকের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি 
০২ ডিসেম্বর ২০২১, ০২:৩২আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ০২:৩২

ঢাকা-সিলেট মহাসড়ককের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দুটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত (৫৫) এক চালক নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও তিন জন।

বুধবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁওস্থ গালিবনূর ফিলিং স্টেশন নিকটে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যরাতে সিলেট থেকে ঢাকাগামী সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান ঢাকা মেট্রো- উ ১৪-১৪৭৮ ও ঢাকা থেকে সিলেটগামী ফুলকলি ফুড প্রোডাক্টসের কাভার্ডভ্যান ঢাকা মেট্রো ম ১১-৫৭২৯ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও গালিবনূর ফিলিং স্টেশনের নিকটে পৌঁছামাত্রই দুটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ফুলকলি ফুড প্রোডাক্ট কাভার্ডভ্যানের চালক নিহত হয়।

এ ‍দুর্ঘটনায় আহত হন উভয় কাভার্ডভ্যানের আরও ৩ জন। গুরুতর আহত অবস্থায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এসময় প্রায় একঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে।

খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ও গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ও যানচলাচল স্বাভাবিক করে।

শেরপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাস্থলে আছি, আমরা কাজ করছি।

/ইউএস/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী