হবিগঞ্জে বিএনপির ২ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

হবিগঞ্জ প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২১, ২১:১৩আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ২১:১৩

হবিগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ৬৫ জনের নাম উল্লেখ করে বিএনপির দুই হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সদর থানার এসআই নাজমুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গউছকে প্রধান আসামি করা হয়েছে।

হবিগঞ্জ সদর থানার ওসি মো. মাসুক আলী বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আটক ১০ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে বুধবার মধ্যরাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

তিনি আরও জানান, বুধবারের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে মোট ১২০০ রাউন্ড রাবার বুলেট ও ৯০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। মামলায় জি কে গউছকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হক সেলিমসহ বিভিন্ন উপজেলার নেতাকর্মীদেরও আসামি করা হয়েছে।

জানা গেছে, খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বুধবার হবিগঞ্জে সমাবেশ আহ্বান করে জেলা বিএনপি। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শহরের শায়েস্তানগরে দলীয় কার্যালয়ের সামনে প্রস্তুতিও নেওয়া হয়। এতে উপস্থিত হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, ড. এনাম আহমেদ, সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছ, কেন্দ্রীয় নেত্রী শাম্মি আক্তার, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ শ্যামল। বেলা ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা। কিন্তু পৌনে ২টার দিকে বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেওয়ার সময় শায়েস্তানগর পয়েন্টে পুলিশের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পুলিশসহ উভয়পক্ষের অন্তত ১০০ জন আহত হন। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে শায়েস্তানগর থেকে সার্কিট হাউস রোড এলাকা পর্যন্ত রণক্ষেত্রে পরিণত হয়।

/এফআর/
সম্পর্কিত
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী