বড়লেখায় কৃষককে কুপিয়ে হত্যা, আটক ৪

মৌলভীবাজার প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২২, ০৫:৪৩আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১০:৪১

মৌলভীবাজারের বড়লেখায় হেলাল উদ্দিন (৫৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। বুধবার (০৫ জানুয়ারি) বিকেলে বড়লেখা উপজেলার খুঁটাউরা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত হেলাল তালিমপুর ইউপির খুটাউরা গ্রামের মৃত ছখাওত আলীর ছেলে ও সাবেক ইউপি সদস্য বেলাল আহমদের ভাই। এই ঘটনায় অভিযুক্ত চার জনকে পুলিশ আটক করেছে।

আটককৃতরা হলেন, খুটাউরা গ্রামের হিফজুর রহমান, নাজিম উদ্দিন, সফর উদ্দিন ও সাদিকুর রহমান। তারা একই উপজেলার একই গ্রামের বাসিন্দা। 

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তালিমপুর ইউপির খুটাউরা গ্রামের সাবেক ইউপি সদস্য বেলাল আহমদের ছেলে নয়ন আহমদ নৌশাদ বাড়ির পাশের রাস্তায় মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়েছিল। একই সময় এলাকার আরজান আলী কটাইর ছেলে সাদিকুর রহমান ও সফর উদ্দিন দ্রুতবেগে মোটরসাইকেল নিয়ে নৌশাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। 

এ সময় নৌশাদ প্রতিবাদ করলে তারা তাকে মারধর করেন। খবর পেয়ে নৌশাদের চাচা হেলাল উদ্দিন ক্ষেত থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্তরা তাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এসময় চার জনকে আটক করা হয়।

বড়লেখা থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

/ইউএস/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি