এই সরকারের উন্নয়নের প্রতি আস্থা রাখে মানুষ: পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২২, ১৮:২১আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১৮:৫৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে সারা দেশে যে উন্নয়ন হচ্ছে তা দৃষ্টান্ত স্থাপন করার মতো বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, ‘সুনামগঞ্জ জেলায়ও অনেক উন্নয়ন হচ্ছে। এই উন্নয়নের ধারাবাহিকতায় পাগলায় মহাসিং নদীর ওপর সেতু নির্মাণ হবে। আশা করছি আগামী দুয়েক বছরের মধ্যে সেতুটি দৃশ্যমান হবে। আওয়ামী লীগ সরকার দেশের অনেক উন্নয়ন করছে। এই সরকারের উন্নয়নের প্রতি আস্থা রাখেন দেশের মানুষ।’

শুক্রবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নে রায়পুর-কাদিপুর অংশে মহাসিং নদীতে সেতু নির্মাণের জায়গা পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘মহাসিং নদীর এই অংশে একটি সেতু করবো, এটি আমার স্বপ্ন ছিল। আমি প্রথম থেকেই চেয়েছি সেতুটি হোক। উপজেলায় আরও অনেক কাজ করেছি।’

এম এ মান্নান আরও বলেন, ‘আমি চাই, এলাকার উন্নয়নে অবদান রেখেছেন যদি এমন কোনও বিশিষ্ট ব্যক্তি থাকেন বা বীর মুক্তিযোদ্ধা থেকে থাকেন তাদের নামে সেতুটির নামকরণ কারা হোক।’ যদিও স্থানীয় নেতাকর্মীরা তাৎক্ষণিক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের নামে সেতুটির নামকরণের দাবি করেন।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তার, থানার ওসি কাজি মোক্তাদির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন, পশ্চিম পাগলা ইউনিয়নের চেয়ারম্যান মো. জগলুল হায়দার ও সাবেক চেয়ারম্যান মো. নূরুল হকসহ অনেকে উপস্থিত ছিলেন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
অর্থনীতির গণতান্ত্রিকীকরণে সরকার কাজ করছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী
পরিকল্পনা মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী
যে কারণে মেগা প্রকল্প হাতে নিচ্ছে না সরকার, জানালেন পরিকল্পনা উপদেষ্টা
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী