শাবিতে শিক্ষককে ফেনসিডিল দিতে গিয়ে আটক দুজনের বিরুদ্ধে মামলা

সিলেট প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২২, ১৬:৪০আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১৮:২২

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্দোলনকারী শিক্ষার্থীদের হাতে ফেনসিডিলসহ আটক দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে সিলেটের জালালাবাদ থানায় মাদক আইনে মামলাটি করেন আন্দোলনকারী শিক্ষার্থী মোহাইমিনুল ইসলাম।

তিনি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ। দুপুরে আটক নিরাপত্তারক্ষী জাহিদুর রহমান ও জুমান আহমদকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান বলেন, ‘ফেনসিডিলসহ আটক দুজনের বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষার্থী মোহাইমিনুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন। মামলায় দুজনকেই আসামি করা হয়েছে।’

আটকের পর জাহিদ ফেনসিডিলটি বিশ্ববিদ্যালয়ের বিবিএ বিভাগের এক অধ্যাপকের জন্য এনেছেন বলে জানান। এ বিষয়ে ওসি বলেন, ‘পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তে যার সংশ্লিষ্টতা পাওয়া যাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে, সোমবার রাত ১১টার দিকে ফেনসিডিল নিয়ে উপাচার্যের বাসভবনের দিকে যাওয়ার সময় জাহিদসহ দুজনকে ধরে পুলিশে সোপর্দ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

আটকের পর জাহিদ দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের বিবিএ বিভাগের এক অধ্যাপকের জন্য তিনি ফেনসিডিল নিয়ে যাচ্ছিলেন। ওই শিক্ষক উপাচার্য ভবনের পাশের গেস্ট হাউজেই অবস্থান করছেন। জাহিদ বলেন, ‘আমাকে ওই স্যার বলেছেন, তিনি অসুস্থ। তার ওষুধ প্রয়োজন। এরপর একজনের নাম আর মোবাইল নম্বর দিয়ে বলেছেন, ওনার কাছ থেকে এটি নিয়ে আসতে।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
৫ দিনেও ক্যাম্পাসে ঢুকতে পারেননি ডুয়েট উপাচার্য, সংঘর্ষের ঘটনায় মামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি