শাবির সমস্যা সমাধানে সরকার সব চেষ্টা করছে: শিক্ষামন্ত্রী

সিলেট প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২২, ১৪:১৬আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১৪:২৭

জাতীয় উদ্যোগের মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয়ের নানা সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানে সরকার সব ধরনের চেষ্টা করছে। এক্ষেত্রে, শিক্ষার্থীদের অধিকারের পাশাপাশি তাদের দায়িত্বও রয়েছে। সব সমস্যাই আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। শাবির মতো সমস্যা প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়েই হয়। জাতীয় উদ্যোগের মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিকালে শাবিতে আসছেন শিক্ষামন্ত্রী, বসবেন শিক্ষার্থীদের সঙ্গে

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকালে সিলেট সার্কিট হাউসে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। 

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।

শিক্ষামন্ত্রী বলেন, সিলেটে এসেছি কয়েকটি বিষয়ের জন্য। কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে উন্নয়নমূলক কাজ হচ্ছে সেগুলো দেখবো। আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করবো।

হস্তছাপে উপাচার্য পদত্যাগের দাবি শাবি শিক্ষার্থীদের

  এ সময় করোনা সংক্রমণ কমে এলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পাশাপাশি শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করতে সরকার কাজ করছে বলে জানান শিক্ষামন্ত্রী। 

তিনি আরও বলেন, শাবি শিক্ষার্থীরা আমাদের আমন্ত্রণ জানিয়েছিল। তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমরা এসেছি। সেখানে কিছু প্রশাসনিক কাজকর্ম আছে সেগুলো দেখবো।  

/টিটি/ 
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
কোচিং সেন্টার বন্ধের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী 
২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের