টিউবওয়েল স্থাপনের সময় দুই শ্রমিকের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি
১৭ মার্চ ২০২২, ২০:৪১আপডেট : ১৭ মার্চ ২০২২, ২০:৪১

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় টিউবওয়েল স্থাপনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকালে নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের সুজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত দুই শ্রমিক হলেন- সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার শ্রীহাই গ্রামের আনু মিয়ার ছেলে হাসিবুল মিয়া (১৭), একই উপজেলার সেন নগর গ্রামের জিয়াজ আলীর ছেলে জুটন মিয়া (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাউসা ইউনিয়নের সুজাপুর গ্রামের আব্দুল জলিলের বাড়িতে টিউবওয়েল স্থাপনের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। বিকালে টিউবওয়েলের লোহার পাইপ বসানোর সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সঙ্গে দেহ জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন হাসিবুল ও জুটন। এ সময় লোকজন  তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের সুরতহাল রিপোর্ট করেছে পুলিশ। এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমেদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

/এফআর/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী