সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো প্রকৌশলীর

মৌলভীবাজার প্রতিনিধি
২৭ মার্চ ২০২২, ০২:৩৮আপডেট : ২৭ মার্চ ২০২২, ০২:৩৮

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় প্রাইভেট কারের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী জহির আহমদ (৪০) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক সহকারী প্রকৌশলী মাসুদ রানা। শনিবার (২৬ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সামনে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশিদ তালুকদার এ তথ্য নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সহকারী প্রকৌশলী জহির আহমদ ও মাসুদ রানা শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার শহরে যাচ্ছিলেন। রাত ৯টার দিকে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের উত্তর ভাড়াউড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে জহির আহমদ ও মাসুদ রানাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেন। পরে কর্তব্যরত চিকিৎসকরা জহিরকে মৃত ঘোষণা এবং মাসুদকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।

মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের অফিস সহকারী মো. মাসুক আহমদ জানান, মাসুদ রানার অবস্থা আশঙ্কাজনক। দু’জনে মৌলভীবাজার সড়ক বিভাগের সহকারী প্রকৌশলী।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম