মাদক ব্যবসায়ীদের হামলায় ৫ পুলিশ আহত

হবিগঞ্জ প্রতিনিধি
০১ এপ্রিল ২০২২, ০২:৩৪আপডেট : ০১ এপ্রিল ২০২২, ০২:৩৪

হবিগঞ্জের চুনারুঘাটে মাদক ব্যবসায়ীদের হামলায় উপ-পরিদর্শকসহ (এসআই) পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় দুই জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ছয় জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার দেউন্দি চা বাগানে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এসআই তরিকুল ইসলামসহ একদল পুলিশ মাদক ব্যবসায়ীদের ধরার জন্য দেউন্দি চা বাগানে অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে এসআই তরিকুল ইসলাম ও কনস্টেবল জুয়েল মিয়াসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। গুরুতর আহত অবস্থায় দুই জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি তিন জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ঘটনার পরপরই মাদক ব্যবসায়ীদের ধরতে পুলিশের একাধিক টিম দেউন্দি চা বাগানে অভিযান চালায়। এ সময় ছয় জনকে আটক করা হয়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আশরাফ বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক ব্যবসায়ীদের হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ছয় জনকে আটক করেছে পুলিশ।

/এমপি/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম