সীমান্তের ওপার থেকে আসা ঢলে বাড়ছে সুরমা নদীর পানি

সুনামগঞ্জ প্রতিনিধি
০২ এপ্রিল ২০২২, ০৯:৩০আপডেট : ০২ এপ্রিল ২০২২, ০৯:৪৮

সীমান্তের ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। শুক্রবার (২ এপ্রিল) পাওয়া তথ্য অনুযায়ী, তার আগের ২৪ ঘণ্টায় নদীটিতে ১৮৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। 

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড শুক্রবার জানায়, গেল ২৪ ঘণ্টায় ভারতের আসাম ও মেঘালয় বৃষ্টিপাত অব্যাহত থাকায় সুরমা নদীর পানি ১৮৮ সেন্টিমিটার ও ও যাদুকাটা নদীর পানি ১৯ সেন্টিমিটার বেড়েছে। সুরমা নদীর পানি বৃদ্ধির ফলে পুরো জেলার বিভিন্ন নদ নদীর পানি ক্রমশ বাড়ছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড পওর ২ এর নির্বাহী প্রকৌশলী মো. শামসুদ্দোহা জানান, দেশের উত্তর-পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের আসাম ও মেঘালয় প্রদেশের স্থানগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কারণে সুনামগঞ্জ জেলায় প্রধান নদ-নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। তবে নদ-নদীগুলোর পানি সমতল এখনও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 

এবার ফসল রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ৭২৪টি প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে ১২০ কোটি টাকা ব্যয় করে ৫৩০ কিলোমিটার বাঁধ নির্মাণ করেছে পানি উন্নয়ন বোর্ড। সুনামগঞ্জের ১২ উপজেলায় ৫২টি হাওরে এবছর ২ লাখ ২২ হাজার ৬৯৫ হেক্টর জমি চাষাবাদ হয়েছে। কিছুদিনের মধ্যে জমির ধান পাকা শুরু হবে।

পাউবো জানায়, ওই ২৪ ঘণ্টায় মেঘালয়ের চেরাপুঞ্জিতে ১৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের