সিলেটে গরু ও খাসির মাংস বিক্রি বন্ধ

সিলেট প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২২, ১৩:১৪আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ১৩:১৮

সিলেট সিটি করপোরেশন (সিসিক) থেকে দাম নির্ধারণ করে দেওয়ার প্রতিবাদে নগরীতে গরু ও খাসির মাংস বিক্রি বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল থেকে মাংস বিক্রি বন্ধ রয়েছে।

বুধবার রাতে জরুরি বৈঠকে সিলেট মহানগর মাংস ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দ মাংস বিক্রি বন্ধের এ ঘোষণা দেন।

সিলেট মহানগর মাংস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল খালিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষ মহানগরী এলাকায় গরুর মাংস ৬০০ এবং খাসির মাংস ৮৫০ টাকা নির্ধারিত করে দিয়েছে। কিন্তু আমরা যে দামে গুরু বা খাসি কিনি সে অনুযায়ী সিসিক নির্ধারিত দামে মাংস বিক্রি করলে আমাদের লোকসান হয়। আমরা গত একমাস থেকে মেয়রের কাছে দাম বাড়ানোর দাবি জানিয়ে আসলেও সর্বশেষ সিসিক নির্ধারিত দাম ৬০০ ও ৮৫০ টাকাই রেখে দেওয়া হয়েছে। তাই বাধ্য হয়ে গরু ও ছাগলের মাংস বিক্রি বন্ধ করে দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত সিলেটে গরু ও খাসির মাংস বিক্রি বন্ধ রাখা হবে। সিলেটের বাইরে অন্যান্য স্থানে এর চেয়ে বেশি টাকায় গরু ও খাসির মাংস বিক্রি করা হয়। আমরা সারাদেশে একই দাম নির্ধারিত করে দেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি।’

/এমএএ/
সম্পর্কিত
মাছ-মাংসের দাম চড়া, তেল-সবজিতেও নেই স্বস্তি
গরু বলে ঘোড়ার মাংস বিক্রি, জবাই করা ও জীবিত ২০টি ঘোড়া উদ্ধার
জবাইয়ের প্রস্তুতিকালে ঘোড়াভর্তি ট্রাকসহ আটক ৫
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম