জবাইয়ের প্রস্তুতিকালে ঘোড়াভর্তি ট্রাকসহ আটক ৫

গাজীপুর প্রতিনিধি
১৭ মার্চ ২০২৬, ১৮:০৭আপডেট : ১৭ মার্চ ২০২৬, ১৯:০২

গাজীপুরের কালিয়াকৈরে ঘোড়া জবাইয়ের প্রস্তুতিকালে স্থানীয় লোকজনের সহায়তায় পাঁচ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) ভোরে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের খলিশাজানি গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় নয়টি জীবিত ঘোড়াসহ একটি ট্রাক ও প্রাইভেটকার জব্দ করা হয়। 

আটককৃতরা হলেন- শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের রহমত আলীর ছেলে আশরাফুল ইসলাম (২৯), কালিয়াকৈর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে মুন্না মিয়া (২৩), গাজীপুর মহানগরের এরশাদ নগর এলাকার আহমেদ সুমনের ছেলে সাজ্জাদ হোসেন আমান (২৬), শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে মাহমুদ মাঝি (৩৯) এবং ঢাকার জিনজিরা থানার বন্ডাকপাড়া এলাকার কালু পাটোয়ারীর ছেলে আবুল পাটোয়ারী (৪৬)।

স্থানীয় লোকজন জানিয়েছেন, গত ১০ মার্চ উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের বাঘাইর এলাকায় বনের ভেতরে ঘোড়ার মাথা, চামড়া ও অন্যান্য অংশ পড়ে থাকতে দেখা যায়। এতে তাদের ধারণা হয়, একটি চক্র ঘোড়া জবাই করে মাংস বিক্রি করে আসছিল। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে এবং সন্দেহ হলে এলাকাবাসী গোপনে পাহারা দেওয়া শুরু করেন। মঙ্গলবার ভোরে ওই চক্র ঘোড়া জবাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি জেনে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দেয়। তাদের তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে পাঁচ জনকে আটক করে। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে রাতের আঁধারে বনের ভেতরে ঘোড়া জবাই করে গরুর মাংস হিসেবে ঢাকাসহ গাজীপুরের বিভিন্ন হোটেলে বিক্রি করতো।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, ‌‘গোপন সংবাদের ভিত্তিতে ভোরে উপজেলার খলিশাজানি এলাকায় সরকারি বনের পাশে একটি ট্রাক থেকে ৯টি জীবিত ঘোড়া জব্দ ও পাঁচ জনকে আটক করা হয়। এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি মামলা হয়েছে।’

/এএম/ 
সম্পর্কিত
পানির দাবিতে সিটি করপোরেশনে গেলেন ৬ যুবক, তুলে দেওয়া হলো পুলিশের হাতে
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
মিরপুরে অটোরিকশা থেকে কিশোর উদ্ধার, আটক ছিনতাইকারী
সর্বশেষ খবর
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
লংমার্চ: জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ
লংমার্চ: জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ