ঢলের শঙ্কায় আধাপাকা ধান কাটছেন হাওরের চাষিরা

সুনামগঞ্জ প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২২, ১৪:৫৬আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১৪:৫৬

সুনামগঞ্জে আগামী দু-এক দিনের মধ্যে ভারী বৃষ্টি শুরু হবে। সেই সঙ্গে নামবে উজানের ঢল। তাই প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় মাইকিং করে দ্রুত ধান কেটে ফেলতে বলা হচ্ছে। ভারী বর্ষণে আগাম বন্যার শঙ্কায় জেলার ‘দেখার হাওর’ এলাকার কৃষকরা জমির আধাপাকা ধান কেটে ঘরে তুলছেন।

সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের জালালপুর গ্রামের সাদক আলী জানান, দেখার হাওরের ২৮ জাতের ধান পেকে গেছে। তাই আমরা দ্রুত কেটে নিচ্ছি। ২৯ জাতের ধান পাকতে আরও ৫-৬ দিন সময় লাগবে। 

আব্দুল্লাহপুর গ্রামের কৃষক মইনুদ্দিন বলেন, ১৪ আনা ২৮ ধান পেকেছে। ৩-৪ দিনের মধ্যে ২৮ জাতের ধান কাটা শেষ হয়ে যাবে। তার আগেই ভারী বর্ষণ শুরু হলে কৃষকদের অনেক ক্ষতি হয়ে যাবে।

মাইকিং করে দ্রুত ধান কেটে ফেলতে বলছে স্থানীয় প্রশাসন

ভবানীপুর গ্রামের ইদ্রিস আলী জানান, বৃষ্টিপাতের খবর শুনে আমরা হাওরে দ্রুত ধান কাটছি। ২৮ জাতের তেমন ক্ষতি হবে না। ২৯ জাতের ধান কাটতে পারলেই আমরা সফল।

কৃষি বিভাগ জানিয়েছে, বুধবার (২৩ এপ্রিল) পর্যন্ত ৯ হাজার হেক্টর জমির ধান কাটা হয়েছে। এ জন্য জেলায় ৪৫০টি কম্বাইন্ড হারভেস্টার পৌনে তিন লাখ হাওর এলাকা এবং ২০ হাজার বাইরের জেলার শ্রমিক ধান কাটার কাজ করছেন। জমির ধান ৮০ ভাগ পেকে গেলে কাটার উপযোগী হয়।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক বিমল কুমার সোম বলেন, সুনামগঞ্জে ৫০০ হারভেস্টার ও তিন লাখ শ্রমিক হাওরে ধান কাটছেন। ২৮ জাতের জমির বেশিরভাগ ধান পেকে যাওয়ায় তেমন কোনও ক্ষতি হবে না। পানি উন্নয়ন বোর্ড ১০ এপ্রিল থেকে ১৭ এপ্রিলের মধ্যে ভারী বর্ষণ ও উজানের ঢল নামার আভাস দিয়েছে। তাই দ্রুত ধান কেটে ঘরে তুলছেন কৃষকরা।

সুনামগঞ্জে দুই লাখ ২৪ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহরুল ইসলাম বলেন, যাদুকাটা নদীর পানি প্রবাহ বেড়েছে। তবে সুরমা নদীর পানি ধীরে নামছে। উজানে ভারী বর্ষণ হলে পরিস্থিতি খারাপ হতে পারে।

জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন বলেন, হাওরের পাকা ধান কাটা ও ফসল রক্ষা বাধ ঝুঁকিমুক্ত করতে প্রশাসন দিনরাত কাজ করছে। ইতোমধ্যে হাওরে পর্যাপ্ত হারভেস্টার দেওয়া হয়েছে। জেলায় দুই লাখ ২৪ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। গেল এক সপ্তাহে পাঁচ হাজার ১০০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে।

/এসএইচ/
সম্পর্কিত
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
‘ঋণ পরিশোধ করমু নাকি সংসার চালামু, এই চিন্তায় ঘুম আয় না’
দিশাহারা হাজারো কৃষক, বলছেন এমন দুর্ভোগ আর পোহাতে হয়নি
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের