হবিগঞ্জে বজ্রাঘাতে শিক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২২, ১৫:৫০আপডেট : ১৪ এপ্রিল ২০২২, ১৮:০১

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পৃথকস্থানে বজ্রাঘাতের ঘটনায় দুই শিক্ষার্থীসহ তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই জন। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে আকস্মিক বজ্রাঘাতে তিন জনের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার ওসি মো. এমরান হোসেন। 

নিহতরা হলেন উপজেলার খাগাউড়া ইউনিয়নের এড়ালিয়া গ্রামের শামসুল মিয়ার ছেলে আলমগীর মিয়া (২৬), একই উপজেলার কাতারী মহল্লার আক্কল আলীর ছেলে শিক্ষার্থী হুসাইন মিয়া (১২) ও জাতুকর্নপাড়া মহল্লার আব্দুর রহমানের কন্যা জুমা বেগম (১৩)। 

স্থানীয়রা জানান, সকাল থেকে হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আকস্মিকভাবে বৃষ্টি হয়। বৃষ্টির সময়ে প্রচণ্ড বজ্রপাত হয়। এতে পৃথকভাবে ঘটনাস্থলেই তিন জন মারা যান। 

বানিয়াচং থানার ওসি মো. এমরান হোসেন বলেন, নিহতদের মরদেহ নিজ নিজ বাড়িতে রাখা হয়েছে। প্রয়োজনীয় কাজ শেষে তাদেরকে দাফন করা হবে। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী