সুনামগঞ্জে বাঁধ উপচে পানি ঢুকছে হাওরে

সুনামগঞ্জ প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২২, ১৫:৫৪আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ১৫:৫৪

ভারী বৃষ্টিপাতের ফলে সীমান্তের ওপার থেকে নেমে আসা উজানের পাহাড়ি ঢলে পাটলাই নদীর পানি বেড়েছে। এজন্য সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার গুরমার হাওরের পুরাতন ফসল রক্ষা বাঁধ উপচে পানি ঢুকছে।

স্থানীয়রা জানান, রবিবার (১৭ এপ্রিল) সকালের দিকে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারসংলগ্ন এলাকায় বাঁধে ফাটল দেখা দেয়। বর্ধিত গুরমার ২৭নং প্রকল্পটি হঠাৎ করে দেবে গেছে। এর ফলে পানি ঢুকে পড়ছে গ্রামে।

বর্ধিত গুরামা হাওরের ফসল রক্ষা বাঁধের কাজে তদারকিতে নিয়োজিত শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের রামসিংহপুর গ্রামের কৃষক মিসবাহ উদ্দিন জানান, এভাবে হাওরে পানি প্রবেশ করতে থাকলে বর্ধিত গুরমা হাওর অংশের খাউজ্যাউরি, নোয়াল, আইন্যা, কলমা ও গলগলিয়া ও ধর্মপাশা উপজেলার বংশীকুন্ডা এলাকার হাওরগুলোর ফসলি জমিও ডুবে যাবে।

ফসল রক্ষা বাঁধ উপচে পানি ঢুকছে বর্ধিত গুরমার ২৭নং প্রকল্পটি দেবে গেছে, এমন খবর পেয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবীর সকালে ওই এলাকা পরিদর্শনে আসেন। সকালের দিকে খবর আসে, ওয়াচ টাওয়ারের পূর্বদিকে বাঁধ উপচে হাওরে পানি ঢুকছে।

রায়হান কবীর বলেন, ‘পাটলাই নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় অবস্থা এখন খারাপের দিকে যাচ্ছে। ওয়াচ টাওয়ারসংলগ্ন বাঁধে মাটি ও বাঁশের চাটাই দিয়ে পানি আটকানোর চেষ্টা চলছে।’

/এমএএ/
সম্পর্কিত
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
‘ঋণ পরিশোধ করমু নাকি সংসার চালামু, এই চিন্তায় ঘুম আয় না’
শ্রমিকের মজুরি দ্বিগুণ হলেও বাড়েনি ধানের দাম, কৃষকের ক্ষতি দেখবে কে
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের