সুনামগঞ্জে নতুন সীমান্তহাটের কার্যক্রম শুরু  

সুনামগঞ্জ প্রতিনিধি
১২ মে ২০২২, ১৭:০৪আপডেট : ১২ মে ২০২২, ১৭:০৪



সুনামগঞ্জে নতুন আরও একটি সীমান্তহাটের কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) দুপুরে দোয়ারাবাজারের বোগলা ইউনিয়নের সীমান্ত এলাকায় বাগানবাড়ি-রিংকু নামে নতুন এই হাটের উদ্বোধন করেন সুনামগঞ্জ-৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিক ও ভারতের সহকারী হাই কমিশনার নীরজ কুমার জয়সোয়াল। উদ্বোধন শেষে দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

হাটে বাংলাদেশের ২৬টি ও ভারতের ২৪টিসহ মোট ৫০টি দোকান রয়েছে। দোকানগুলো থেকে বাংলাদেশ ও ভারতের মানুষ তাদের পছন্দমত পণ্য কিনতে পারবেন। চালুর প্রথমদিনে দুই দেশের মানুষের অংশগ্রহণে হাটটি মিলনমেলায় পরিণত হয়। দুই দেশের দোকানিরা হাটে বাঁশজাত দ্রব্য, পান-সুপারি, সবজি, ফল, নানা জাতের মসলা, কাপড়, পায়ের জুতা, প্রসাধন সামগ্রীসহ স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য বিক্রি করছেন। 

 সীমান্তহাট উদ্বোধন শেষে ভারতের সহকারী হাই কমিশনার নীরজ কুমার জয়সোয়াল বলেন, সুনামগঞ্জের দোয়ারা বাজারে বাগানবাড়ি -রিংকু বর্ডার হাটের চালু হওয়ায় বাংলাদেশ ও ভারতের মানুষ অর্থনৈতিকভাবে লাভবান হবেন। শুধু তাই নয় এতে দুই দেশের মানুষের মধ্যে সুসম্পর্ক আরও বাড়বে। 

অনুষ্ঠানে সুনামগঞ্জ-৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিক বলেন, নতুন চালু হওয়া সীমান্তহাট বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক বাড়াতে সহায়ক হবে। এখানে যে যোগাযোগ ব্যবস্থার সমস্যা রয়েছে, তা সমাধানে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এটি বাস্তবায়ন হলে সাধারণ মানুষ সহজেই যাতায়াত করতে পারবেন। 

সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন বলেন, সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। 

প্রসঙ্গত, আগামী ১৬ মে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েগড়ে সাহিদাবাদে আরও একটি নতুন সীমান্ত হাট উদ্বোধন হবে। এর আগে ২০১২ সালের ৩০ এপ্রিল চালু হয় সুনামগঞ্জের জাহাঙ্গীর নগর ইউনিয়নের ডলুরা বর্ডারহাট।

 

/টিটি/
সম্পর্কিত
বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন ৮ জুন
যে কারণে নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী
যেখানে থমকে গেছে ভারতের রেললাইন
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী