মধ্যরাতে পাচারকালে ৪৫৭৩ লিটার সয়াবিন তেল উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি
২০ মে ২০২২, ০২:৪৫আপডেট : ২০ মে ২০২২, ০২:৪৫

হবিগঞ্জের আজমিরীগঞ্জ বাজারে রাতের আঁধারে গুদাম থেকে পাচারকালে চার হাজার ৫৭৩ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। এ সময় তেল পাচারে জড়িত ব্যবসায়ী সুমন রায় (২৯) এবং গুদামের পাহারাদার নেপাল বৈদ্যকে (৩২) আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম অভিযান চালিয়ে তেলসহ তাদের আটক করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জ সদর বাজারের গুদাম থেকে রাতের আঁধারে চার হাজার ৫৭৩ লিটার তেল পাচার করছিলেন ব্যবসায়ী সুমন রায়। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় চার হাজার ৫৭৩ লিটার সয়াবিন তেলসহ পাচারকারী সুমন রায় এবং গুদামের পাহারাদার নেপাল বৈদ্যকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুজনকে ১০ করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে জব্দকৃত তেল নিলামে বিক্রি করা হয়। সুমন রায় পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সমীপুর গ্রামের বাসিন্দা মৃত সনদ রায়ের ছেলে এবং নেপাল বৈদ্য ৩ নম্বর ওয়ার্ডের নগর গ্রামের গোপাল বৈদ্যের ছেলে। মধ্যরাতে পাচারকালে ৪৫৭৩ লিটার সয়াবিন তেল উদ্ধার

আজমিরীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চার হাজার ৫৭৩ লিটার তেল উদ্ধার করা হয়েছে। তেল পাচারে জড়িত দুজনকে আটক করা হয়। তাদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে ওই তেল নিলামে বিক্রি করা হয়।

আজমিরীগঞ্জ থানার ওসি মাসুক আলী বলেন, উপজেলা সহকারী কমিশনারের নেতৃত্বে একদল পুলিশ বাজারে অভিযান চালায়। এ সময় চার হাজার ৫৭৩ লিটার তেল উদ্ধার করা হয়।

/এমপি/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান