হবিগঞ্জের লাখাই উপজেলায় রাঢ়িশাল গ্রামে বজ্রাঘাতে আলমগীর হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর (২০ মে)এ ঘটনা ঘটে।
আলমগীর ওই গ্রামের মসকুদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, রাতে ঝড়সহ ব্যাপক বৃষ্টিপাত হয়। এ সময় আলমগীর স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে প্রাণ হারান।
লাখাই থানার ওসি সাইদুর রহমান বজ্রাঘাতে নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।









