সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে আহত ৩

সুনামগঞ্জ প্রতিনিধি
৩০ মে ২০২২, ২৩:১০ আপডেট : ৩০ মে ২০২২, ২৩:১০

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়াদের গুলিতে তিন যুবক আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহতরা হলেন বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া গ্রামের ওয়াজিদ মিয়ার ছেলে মাসুক মিয়া, আজিজের ছেলে সুমন মিয়া ও আজাদ মিয়ার ছেলে নয়ন মিয়া। 

স্থানীয়রা জানান, সোমবার (৩০ মে) সন্ধ্যায় আহতরা দোয়ারাবাজার উপজেলার মোকামছড়া সীমান্ত দিয়ে সুপারি আনার জন্য ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ভারতীয় খাসিয়ারা ওই তিন যুবকের ওপর গুলি চালায়। পরে স্বজনরা ওই যুবকদের উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেটে নিয়ে গেছেন।

বাংলা বাজার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কাদির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহত মাসুক জানিয়েছে তারা সীমান্তে গিয়েছিল। পরে তাদের ওপর হামলা হয়। 

দোয়ারাবাজার থানার ওসি দেব দুলাল ধর বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আহতদের একজন জানিয়েছেন তারা সীমান্ত থেকে সুপারি আনার জন্য গিয়েছিল। পরে ভারতীয় খাসিয়ারা তাদের ওপর গুলি চালিয়েছে। 

সুনামগঞ্জ ২৮ বিজিবির পরিচালক মাহবুবুর রহমান বলেন, দুই জন আহতের খবর পেয়েছি। 
 
/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক