বন্যায় আটকে পড়াদের উদ্ধারে নামছে নৌবাহিনীও

সিলেট প্রতিনিধি
১৮ জুন ২০২২, ১৪:১২আপডেট : ১৮ জুন ২০২২, ১৪:১২

সিলেট ও সুনামগঞ্জে বন্যায় আটকে পড়াদের উদ্ধারকাজে নৌবাহিনীর সদস্যরাও যুক্ত হচ্ছেন। তাদের সঙ্গে থাকছে বিমানবাহিনীর দুটি হেলিকপ্টার ও কোস্ট গার্ডের দুটি ক্রুজ।

শনিবার (১৮ জুন) সিলেটের জেলা প্রশাসক মজিবুর রহমান জানান, নৌবাহিনীর সদস্যরা চলে এসেছেন। ৩৫ জনের একটি ডুবুরিদলও কাজ শুরু করেছে। বিকালে ৬০ জনের আরেকটি বড় দল আসবে। কোস্ট গার্ডের দুটি ক্রুজ দুপুরের পর আসবে। একটি সুনামগঞ্জ যাবে এবং আরেকটি সিলেটে উদ্ধার কাজে নিয়োজিত হবে। এছাড়া বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার উদ্ধার কাজে নিয়োজিত থাকবে।

সেনাবাহিনীর সদস্যরা শুক্রবার থেকে বন্যাদুর্গতদের উদ্ধারে কাজ করছেন (ছবি: ফোকাস বাংলা)

তিনি আরও জানান, নৌ বাহিনীর একটি দল জালালাবাদ ইউনিয়নে কাজ করছে এবং একটি দল কোম্পানিগঞ্জের দিকে রয়েছে। এর আগে শুক্রবার (১৭ জুন) দুপর থেকে সিলেটে উদ্ধার অভিযান শুরু করেন সেনাবাহিনীর সদস্যরা। তারা সিলেট সদর, কোম্পানিগঞ্জ ও গোয়াইনঘাটে উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে।

আরও পড়ুন: বন্যায় আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সিলেট সীমান্তবর্তী এলাকায় বন্যার পানিতে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার তৎপরতায় যুক্ত হয়েছেন বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সদস্যরা।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেট কার্যালয় সূত্রে জানা গেছে, সকাল ৬টার দিকে সিলেটের প্রধান নদী সুরমার কানাইঘাট ও সিলেট পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় অন্যান্য নদ-নদীর পানিও বাড়ছে।

/এসএইচ/
সম্পর্কিত
নৌবাহিনীর ডকইয়ার্ডে তৈরি ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
চীন-পাকিস্তান দুই ফ্রন্টেই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত ভারত: নৌ-প্রধান
শপথ নিলেন ৪৪১ নবীন নাবিক
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের