পর্যটকের মৃত্যুর ঘটনায় ট্যুর এক্সপার্ট গ্রুপের অ্যাডমিন গ্রেফতার

বান্দরবান প্রতিনিধি
১৪ জুন ২০২৫, ১৭:২৫আপডেট : ১৪ জুন ২০২৫, ১৮:০৪

বান্দরবানের আলীকদমে পর্যটকের মৃত্যুর ঘটনায় ট্যুর এক্সপার্ট গ্রুপের অ্যাডমিন বর্ষা ইসলাম বৃষ্টিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৪ জুন) সকালে দায়িত্বে অবহেলার অভিযোগে গ্রেফতার করা হয় তাকে।

গ্রেফতার বর্ষা ইসলাম বৃষ্টি (৩২) যশোরের বাসিন্দা হলেও বর্তমানে ঢাকায় থাকেন বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১১ জুন) ট্যুর এক্সপার্ট গ্রুপের অ্যাডমিন বর্ষার নেতৃত্বে ৩৩ জন পর্যটকের একটি দল আলীকদম যান। এই দলের কো-হোস্ট হিসেবে ছিলেন হাসান নামে একজন এবং স্থানীয় গাইড ছিলেন সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা। তাদের উদ্দেশ্য ছিল আলীকদম উপজেলার ক্রিসতং পাহাড় এবং থানচির লিমান লিবলু ও সাকাহাফং চূড়া জয় করা। পরে পর্যটক দলটি দুই ভাগে ২২ ও ১১ জনের দুটি দলে বিভক্ত হয়। যাত্রাপথে ২২ জনের দলটি তৈন খাল পারাপার হওয়ার সময় ১৯ জন নিরাপদে পার হলেও হরকাবানের স্রোতে কো-হোস্ট হাসানসহ তিন জন তৈন খাল পার হতে পারেননি। ওই তিন জনের একজন হলেন শেখ জুবাইরুল ইসলাম, যার মরদেহ বৃহস্পতিবার ভোরে আলীকদমের কানাই মাঝির ঘাটে পাওয়া যায়। পরে শুক্রবার (১৩ জুন) সকাল সাড়ে ১০টায় আলীকদমের তৈন খালের আমতলী ঘাট এলাকা থেকে স্মৃতি আকতারের মরদেহ উদ্ধার করা হলেও হাসানের খোঁজ এখ‌নও পাওয়া যায়নি।

এই ঘটনায় আজ সকালে দায়িত্বহীনতার অভিযোগে স্মৃতি আক্তারের বাবা বাদী হয়ে মামলা দায়ের করলে অভিযুক্ত বর্ষা ইসলামকে গ্রেফতার করে আলীকদম থানা পুলিশ।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তি‌নি জানান, দা‌য়িত্বে অবহেলার অভিযোগে স্মৃ‌তির বাবার করা মামলার পরিপ্রেক্ষিতে বর্ষাকে গ্রেফতার দেখানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম