সিলেটে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু

সিলেট প্রতিনিধি
১৮ জুন ২০২২, ১৫:২৮আপডেট : ১৮ জুন ২০২২, ১৫:৫৪

সিলেটে বিদ্যুৎস্পৃষ্টে টিটু চৌধুরী নামে এক সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুন) দুপুরে শহরের টিলাগড় এলাকায় এই ঘটনা ঘটে। টিটু জেলা ছাত্রলীগের সাবেক নেতা বলে জানা গেছে। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেটের অধিকাংশ বাড়িঘর ও রাস্তাঘাট পানিতে ডুবে গেছে। টিটুদের বাড়িতেও পানি উঠে পড়েছে। তাই পরিবারের সবাইকে নিয়ে নিরাপদ স্থানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। দুপুরে বাসা ছেড়ে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বজনরা উদ্ধার করে সিলেট শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দিন দিন সিলেটের পরিস্থিতির অবনতি হচ্ছে। অধিকাংশ বাড়িঘর ও রাস্তাঘাট পানিতে ডুবে গেছে। পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। অনেকে আশ্রয়ের খোঁজে এদিক-ওদিক ছুটছেন। গবাদি পশু ও ঘরের জিনিসপত্র নিয়ে চরম বিপাকে পড়েছেন তারা।

/এসএইচ/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী