হেলিকপ্টারে সিলেট-নেত্রকোনার বন্যা দেখবেন প্রধানমন্ত্রী

সিলেট প্রতিনিধি
২০ জুন ২০২২, ২১:৫৩আপডেট : ২০ জুন ২০২২, ২২:৪২

পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিতে সিলেটে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যাকবলিত এলাকা পরিদর্শনে মঙ্গলবার (২১ জুন) সিলেট আসছেন। এদিন সকাল ১০টার দিকে তিনি হেলিকপ্টারে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছানোর কথা।

সোমবার (২০ জুন) রাত সাড়ে ৯টায় বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় কমিশনার ড. মো. মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মঙ্গলবার সকাল ৮টায় হেলিকপ্টারযোগে ঢাকা থেকে রওনা দেবেন। হেলিকপ্টার থেকে নেত্রকোনা ও সিলেটের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। এরপর তাকে বহনকারী হেলিকপ্টার সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে এসে অবতরণ করবে।’

বিভাগীয় কমিশনার আরও বলেন, ‘সেখান থেকে প্রধানমন্ত্রী যাবেন সিলেট সার্কিট হাউজে। সেখানে আওয়ামী লীগ নেতা ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। সার্কিট হাউজে তিনি বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করবেন।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী