সিলেট-সুনামগঞ্জের পানি ঢুকছে হবিগঞ্জে

ছনি চৌধুরী, হবিগঞ্জ
২২ জুন ২০২২, ১৭:৪৩আপডেট : ২২ জুন ২০২২, ১৭:৪৩

হবিগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। উজান-ভাটি দুই দিকের পানি প্রবেশ অব্যাহত থাকায় সাতটি উপজেলার ৫১টি ইউনিয়নের লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। মানবেতর জীবনযাপন করছে বানভাসি মানুষ।

জানা গেছে, সিলেট ও সুনামগঞ্জের বন্যার পানি কুশিয়ারা, কালনী ও বিবিয়ানা দিয়ে হবিগঞ্জ সদর, লাখাই নবীগঞ্জ, আজমিরীগঞ্জ ও বানিয়াচংয়ে নামছে। ভাটি অঞ্চলের হাওরগুলোতে পানি বেড়ে উজানের দিকে বইছে। ফলে উজান-ভাটি দুই দিক থেকেই হবিগঞ্জের এসব এলাকায় পানি ঢুকছে।

বৃষ্টি ও ঢলে নদ-নদী ও হাওরে পানি বেড়ে হবিগঞ্জ সদর উপজেলার ছয়টি ইউনিয়ন, নবীগঞ্জ পৌরসভা ও উপজেলার ১৩টি ইউনিয়ন, ৪০টি পাকা সড়ক বন্যার পানিতে প্লাবিত হয়েছে। ৩০টি গ্রামের সাড়ে সাত হাজার গ্রাহকের বিদুৎ সংযোগ বন্ধ রয়েছে। আজমিরীগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভার, বানিয়াচং উপজেলার ১৫টি ইউনিয়ন বন্যাকবলিত হয়ে পড়ছে। বানিয়াচং উপজেলার সাথে পার্শ্ববর্তী আজমিরীগঞ্জ উপজেলার সড়ক, বানিয়াচং ভায়া নবীগঞ্জ-সিলেট সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

 ৫১টি ইউনিয়নের লাখো মানুষ পানিবন্দি

লাখাই উপজেলার ছয়টি ইউনিয়নের বাড়িঘরে বন্যার পানি প্রবেশ করেছে। স্থানীয়রা মালামাল নিয়ে আশ্রয়কেন্দ্রের দিকে ছুটছেন। বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়ন বন্যাকবলিত হয়েছে। কবলিতদের খাদ্য সহায়তা দিয়েছে প্রশাসন। মাধবপুর উপজেলার পাঁচটি ইউনিয়নের ৩০টি গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এসব গ্রামের আঞ্চলিক সড়ক ও কাঁচা রাস্তা ডুবে গেছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জ, নবীগঞ্জ, বানিয়াচং, লাখাই, বাহুবল, মাধবপুর ও সদর উপজেলার প্রায় ৫১টি ইউনিয়ন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ইতোমধ্যে বিতরণ করা হয়েছে ২০০ মেট্রিক টন চাল, ১০ লাখ টাকা ও দুই হাজার প্যাকেট শুকনো খাবার। এছাড়া পানিবন্দি মানুষের জন্য ২২৫টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ৩০টি মেডিক্যাল টিম গঠন করে তা সক্রিয়ভাবে চালু রাখা হয়েছে। আরও ৫০০ মেট্রিক টনেরও বেশি চাল মজুত রয়েছে।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহি উদ্দিন বলেন, ‘বন্যার্ত মানুষের পাশে আমরা সবসময় আছি। খাদ্য সহায়তা বিতরণ অব্যাহত রয়েছে, নতুন করে চাল-শুকনো খাবার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও স্যালাইন বরাদ্দ দেওয়া হয়েছে। সবাইকে এই দুর্যোগ মোকাবিলায় এগিয়ে আসতে হবে।’

মালামাল নিয়ে আশ্রয়কেন্দ্রের দিকে ছুটছেন বানভাসি মানুষ

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মিনহাজ আহমেদ শোভন বলেন, ‘বিভিন্ন স্থানে হাওরের মাঝে মহাসড়ক করা হয়েছে। এর ফলে ভাটি অঞ্চলের হাওরগুলোর পানি নামতে পারছে না।এতে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। কুশিয়ারা নদীরও পানিও বাড়ছে।’

তিনি আরও বলেন, ‘উজান-ভাটি দুই দিক দিয়ে হবিগঞ্জ, নবীগঞ্জ, আজমিরীগঞ্জ, বানিয়াচং ও লাখাইয়ে পানি ঢুকে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। হাওরের পানি নামতে সময় লাগবে। হাওরের পানি নেমে গেলে পরিস্থিতির উন্নতি হবে।’

জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, ‘হাওর, নদী ও খাল পলিমাটিতে ভরে যাওয়ায় পানি নামছে না। ফলে উজান-ভাটি দুই দিক দিয়ে পানি ঢুকছে। পানি নামার জন্য ভাটি অঞ্চলের খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। অনেক স্থানে কাজ চলছে। ধীরে ধীরে পানি নেমে যাবে।

/এসএইচ/
সম্পর্কিত
খসে পড়ছে পলেস্তারা, তার ভেতরে নাগরিক সেবা
মির্জাপুর থেকে যমুনা সেতু পর্যন্ত তীব্র যানজট, আটকা হাজারো যানবাহন
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী