করোনায় মারা গেছেন ওসমানী হাসপাতালের চিকিৎসক

সিলেট প্রতিনিধি
২২ জুন ২০২২, ২০:১৩আপডেট : ২২ জুন ২০২২, ২০:১৩

সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও শিশু সার্জারি বিভাগের প্রধান ডা. শামসুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার (২০ জুন) নিজ বাসায় তিনি মারা যান। এরপর তার নমুনা নিয়ে পরীক্ষা করলে বৃহস্পতিবার (২২ জুন) করোনা শনাক্ত হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া জানান, ডা. শামসুর রহমান গত সোমবার নিজ বাসায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর কয়েকদিন আগে তিনি জ্বরে আক্রান্ত ছিলেন।

তিনি আরও জানান, সেই সন্দেহ থেকে মরদেহ থেকে নমুনা সংগ্রহ করি। পরে তার করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ আসে। ওনার স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনায় একজন মারা গেছেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক হাজার ১৩৫ জন।

/এফআর/
সম্পর্কিত
হঠাৎ হাসপাতাল পরিদর্শনে হাসনাত আবদুল্লাহ, ৫ চিকিৎসককে শোকজ
ধর্ষণের অভিযোগে গ্রেফতার সরকারি চিকিৎসক
হামের প্রাদুর্ভাব: ঈদে ছুটি পাচ্ছেন না সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সরা
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের