মোবাইলে ডেকে নিয়ে গলা কেটে হত্যা

মৌলভীবাজার প্রতিনিধি
২৮ জুন ২০২২, ২৩:১৮আপডেট : ২৮ জুন ২০২২, ২৩:১৮

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় জামাল মিয়া (৫০) ওরফে জামু মিয়া নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) সকালে উপজেলার কালাপুর ইউনিয়নের সিরাজনগর মাদ্রাসার পাশের ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, জামু মিয়াকে গলা কেটে হত্যা করে মরদেহ ঝোপে ফেলে গেছে দুর্বৃত্তরা। নিহত জামু মিয়া উপজেলার ওই গ্রামের শান্তিপাড়া এলাকার মৃত বারিক মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ঝোপের মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে তার মরদেহ শনাক্ত করেন পরিবারের সদস্যরা।

জামু মিয়ার স্ত্রী মনি বেগম বলেন, সোমবার দিবাগত রাত ৩টার দিকে এক অপরিচিত ব্যক্তির কল আসে স্বামীর মোবাইল নম্বরে। ফোন পেয়ে ঘর থেকে বের হয়ে যান। এরপর ফেরেননি। সকালে খবর পাই মরদেহ পাওয়া গেছে।

শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান মতলিব মিয়া বলেন, ‘রাতের অন্ধকারে কেবা কারা তাকে হত্যা করে মরদেহ ফেলে গেছে। হত্যার কোনও কারণ জানতে পারিনি।’

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।’

মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শহিদুল হক মুন্সী বলেন, ‘নিহতের স্ত্রী জানিয়েছেন রাতে মোবাইলে এক ব্যক্তি তাকে ডেকে নিয়ে গেছেন। প্রাথমিক পর্যায়ে মনে হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তি দুটি বিয়ে করেছেন। এর মধ্যে কোনও বিরোধ আছে কিনা, পাশাপাশি কারও সঙ্গে অন্য কোনও বিরোধ আছে কিনা তা খতিয়ে দেখছি আমরা। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে হত্যার রহস্য উদঘাটন করতে পারবো।’

/এএম/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম