গরু ধান খাওয়ায় তরুণীকে কুপিয়ে জখম, ৪ দিন পর মৃত্যু 

মৌলভীবাজার প্রতিনিধি
১২ জুলাই ২০২২, ১৬:০৪আপডেট : ১২ জুলাই ২০২২, ১৬:০৪

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত আয়শা আক্তার (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ জুলাই) ভোরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আয়শা আক্তার উপজেলার ছতিয়া গ্রামের নওশাদ মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ জুলাই দুপুরে নওশাদের কোরবানির গরু প্রতিবেশী সিরাজ মিয়ার ধান খেয়ে ফেলে। এ নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে তাদের বাড়িতে হামলা চালানো হয়। ধারালো অস্ত্রের আঘাতে নওশাদের পরিবারের পাঁচ নারীসহ উভয় পক্ষের মোট আট জন আহত হন। আহতদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে আয়শাসহ চার নারীর অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। সেখানে অবস্থার অবনতি হলে আয়শাকে ওসমানী মেডিক্যালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তিনি মারা গেছেন। হামলার ঘটনায় গত রবিবার দুপুরে নওশাদ মিয়া বাদী হয়ে কমলগঞ্জ থানায় সাত জনকে আসামি করে মামলা করেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, গরুর ধান খাওয়া নিয়ে হামলার ঘটনায় সামাদ ও সিরাজ নামে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে চেষ্টা চলছে।

/এসএইচ/ 
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি