যাদের ঝগড়া থামাতে গেলেন তারাই কুপিয়ে মারলেন

মৌলভীবাজার  প্রতিনিধি
২১ জুলাই ২০২২, ২২:২৬আপডেট : ২১ জুলাই ২০২২, ২২:২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ডবলছড়া চা বাগানে দুই ভাইয়ের পারিবারিক ঝগড়া থামাতে গিয়ে প্রতিবেশী চা শ্রমিক রতিরাম নায়েক (৪০) নিহত হয়েছেন। বুধবার (২০ জুলাই) রাতে ঘটনাটি ঘটেছে। হত্যার সঙ্গে জড়িত দুই ভাইকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, ডবলছড়া চা বাগানের দর্গানা অলমিক ও তার ভাই সুশীল অলমিকের সঙ্গে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ঝগড়া বাধে। তাদের ঝগড়া থামাতে গেলে দর্গানার হাতে থাকা দা দিয়ে রতিরাম নায়েকের মাথা ও মুখে উপর্যুপরি কোপাতে থাকলে ঘটনাস্থলেই রতিরাম মারা যান।

খবর পেয়ে রাতেই কমলগঞ্জ থানার শমশেরনগর ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থল পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল তৈরির পর ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ অভিযুক্ত সুশীল অলমিককে গ্রেফতার করে। বৃহস্পতিবার সকালে ডবলছড়ার দুর্গম এলাকা থেকে দর্গানা অলমিককে দাসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় নিহতের ভাই রাজু নায়েক বাদী হয়ে কমলগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

কমলগঞ্জ থানার শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই আব্দুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে দুজনকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী