বিয়ের পরদিন পুকুরে ডুবে যুবকের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি
২৩ জুলাই ২০২২, ১১:০৪আপডেট : ২৩ জুলাই ২০২২, ১১:০৪

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পুকুরে গোসলে নেমে মাকসুদুর রহমান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ জুলাই) রাতে উপজেলার পান্ডারগাও ইউনিয়নের পলিরচর গ্রামে এ ঘটনা ঘটে। 

মাকসুদুর সুনামগঞ্জ শহরের আরপিনগর গ্রামের মুজিবুর রহমানের ছেলে। গত ২১ জুলাই ছাতক উপজেলার বাতিরকান্দি গ্রামের আব্দুল মচ্ছব্বিরের মেয়ে তাছলিমা বেগমের সঙ্গে তার বিয়ে হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ জানান, ২১ জুলাই প্রেমিকার সঙ্গে বিয়ে করেন মাকসুদুর রহমান। পরদিন পান্ডারগাও ইউনিয়নের আমির আলীর বাড়িতে সস্ত্রীক বেড়াতে আসেন। রাতে আমির আলীর ১০ বছরের ছেলেকে নিয়ে পাশের একটি পুকুরে গোসল করতে যান। গোসল শেষে ওঠার সময় পাড়ের সিঁড়িতে পা পিছলে পুকুরে পড়ে যান। সাঁতার না জানায় পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।  

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি