নামাজ পড়া ও মাদক থেকে বিরত থাকার শর্তে আসামিকে মুক্তি

মৌলভীবাজার প্রতিনিধি
০২ আগস্ট ২০২২, ২১:৩৮আপডেট : ০২ আগস্ট ২০২২, ২১:৩৮

নামাজ পড়া ও মাদক থেকে বিরত থাকাসহ নানা শর্তে দণ্ডপ্রাপ্ত আসামিকে সংশোধনের জন্য মুক্তি দিয়েছেন আদালত। মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান এ রায় দেন।  

মুক্তি পাওয়া নুর মিয়া শ্রীমঙ্গল উপজেলার সিরাজনগরের বাসিন্দা। তাকে মুক্তি দেওয়ার আগে আদালতে উপস্থিত সবার উদ্দেশে বিচারক বলেন, ‌‘মানুষ অপরাধী হয়ে জন্মগ্রহণ করে না। বিভিন্ন কারণে অপরাধে জড়িয়ে পড়ে। ছোটখাটো অপরাধ হলে তাকে শাস্তি না দিয়ে সংশোধনের সুযোগ দেওয়া উচিত। কারাগারের বাইরে রেখে সাজাপ্রাপ্তদের সংশোধনের সুযোগ দিতে দীর্ঘদিনের পুরনো আইনটি সচল করা প্রয়োজন। বিশ্বের অনেক দেশে এমন আইন চালু আছে।’

আদালত সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল উপজেলার সিরাজনগরে ২০১৬ সালের ৬ আগস্ট মারামারির ঘটনাকে কেন্দ্র করে নুর মিয়াসহ চার জনকে আসামি করে মামলা করেন মাহমুদ মিয়া নামে এক ব্যক্তি। সাক্ষ্য-প্রমাণ শেষে নুর মিয়ার বিরুদ্ধে দণ্ডবিধি ৩২৫ ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। নুর মিয়ার দুজন অপ্রাপ্তবয়স্ক সন্তান রয়েছে এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তাকে কারাগারে না পাঠিয়ে সংশোধনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন আদালত। ‘প্রবেশন অব অফেন্ডার্স অর্ডিন্যান্সের ১৯৬০’ অধীনে নামাজ পড়া, ১০০টি গাছ রোপণ, নতুন করে কোনও অপরাধে জড়িত না হওয়া, মাদক সেবন থেকে বিরত থাকা, শান্তিরক্ষা ও সদাচরণ করা, আদালতের নির্দেশমতো হাজির হওয়ার শর্তে তাকে মুক্তি দেওয়া হয়।

প্রবেশনকালে এসব শর্তের কোনোটি ভঙ্গ করা হলে তাকে আদালতের দেওয়া তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড কারাগারে থেকে ভোগ করতে হবে। এসব শর্ত প্রতিপালনের জন্য জেলা প্রবেশন কর্মকর্তাকে পর্যবেক্ষণের দায়িত্ব দিয়েছেন আদালত। তিনি নুর মিয়ার বিষয়ে আদালতকে অবহিত করবেন।

মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) এ এস এম আজাদুর রহমান বলেন, ‘এমন ব্যতিক্রমী রায়কে ইতিবাচক হিসেবে দেখছি। অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ রায়।’

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বদরুল হোসেন ইকবাল বলেন, ‘সমাজে অপরাধ হ্রাসকল্পে এ ধরনের রায় প্রযোজ্য ক্ষেত্রে দেওয়া উচিত। বিষয়টিকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি। এটি ব্যতিক্রমী রায়।’

/এএম/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের