সেতু থেকে খালে প্রাইভেটকার, বাবা-মেয়ে নিহত

সিলেট প্রতিনিধি
০৫ আগস্ট ২০২২, ১৫:৩৪আপডেট : ০৫ আগস্ট ২০২২, ১৫:৩৬

সিলেটের জৈন্তাপুর উপজেলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে খালে পড়ে বাবা-মেয়ে নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন চালকসহ চার জন।

শুক্রবার (৫ আগস্ট) সকাল ১০টায় সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরের লক্ষ্মীপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নরসিংদীর শিবপুর থানার কুন্দারপাড় গ্রামের বাসিন্দা রুবেল মিয়া (৩৬) ও তার এক মাস ১০ দিন বয়সী মেয়ে রাহি আক্তার আদরী।

আহতরা হলেন—রুবেলের স্ত্রী কাজল আক্তার (৩০), কাজলের ভাই নরসিংদী সদর উপজেরার ফোড়াদিয়া গ্রামের বদরুজ্জামানের ছেলে রাসেল আহমদ (৪৮) ও তার স্ত্রী আনিকা আক্তার (৩০)। আহত আরেকজন প্রাইভেটকারচালক। তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টায় সিলেটের দিক থেকে আসা একটি প্রাইভেটকার জৈন্তাপুরের লক্ষ্মীপুর এলাকায় সেতুর ওপর পৌঁছালে নিয়ন্ত্রণ হারান চালক। এ সময় প্রাইভেটকারটি সেতুর ওপর থেকে খালে পড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। এ সময় শিশু ও তার বাবাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, সিলেট হতে ছেড়ে আসা প্রাইভেটকারটি জাফলং যাচ্ছিলো। দুর্ঘটনায় নিহত দুই জনের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধারে হাইওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের