সুনামগঞ্জে জেলের সঙ্গে সংঘর্ষে ৩ পুলিশ আহত

সুনামগঞ্জ প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০১৬, ২২:৫১আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৬, ২২:৫১

সুনামগঞ্জ সুনামগঞ্জে আন্তর্জাতিক রামসার সাইট টাঙ্গুয়ার হাওরের বেরবেরিয়া বিলে অবৈধভাবে মাছ ধরার সময় জেলে ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় তিন জেলেকে আটক করা হয়েছে। রবিবার সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, মাইনুদ্দিন (৩৫), মো. রুবেল মিয়া (২৬) ও মাইদুল (৩৪)।
পুলিশ জানায়, রবিবার সন্ধ্যায় ধর্মপাশা উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের রুপনগর গ্রামের জেলেরা জলমহাল বেরবেরিয়া বিলে অবৈধভাবে মাছ ধরার সময় পুলিশ বাধা দিলে জেলেরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পরে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল্লাহ জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে ১৯ রাউন্ড ফাঁকা গুলি চালায়।
টাঙ্গুয়ার হাওর রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নিজাম উদ্দিন আহমেদ জানান, আহত পুলিশ সদস্যদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ব্যাপারে তাহিরপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
/এআর / এএইচ /আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের