জকিগঞ্জে বাসচাপায় কলেজছাত্রী নিহতের ঘটনায় চালক গ্রেফতার

সিলেট প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২২, ১৪:৩৪আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ১৪:৩৪

সিলেটের জকিগঞ্জ উপজেলায় বাসচাপায় কলেজছাত্রী ফাতেমা বেগম (২০) নিহতের ঘটনায় চালক দুলাল আহমদকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২ সেপ্টেম্বর) ভোরে শহরতলীর শাহপরাণ খাদিমনগর ভাটপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।  

বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, ফাতেমা বেগম নিহতের ঘটনায় লুৎফুর রহমান স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ছালিক আহমদ চৌধুরী বাসচালক ও হেলপারকে আসামি করে থানায় মামলা করেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে জকিগঞ্জ থেকে সিলেটগামী অনিকা এন্টারপ্রাইজের একটি বাস ছেড়ে আসে। বিকাল ৩টার দিকে আটগ্রামে নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুই কলেজছাত্রীকে চাপা দিয়ে দোকানে ঢুকে পড়ে। ঘটনাস্থলেই ফাতেমা মারা যান এবং তার সঙ্গে থাকা আরেক ছাত্রী গুরুতর আহত হন। তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে  চিকিৎসাধীন রয়েছেন।

/এসএইচ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক