ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ‘রাষ্ট্র সংস্কারের’ সদস্য গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২২, ২১:২১আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ২৩:০৯

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় সমন্বয়ক কমিটির সদস্য প্রীতম দাশকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মৌলভীবাজার শ্রীমঙ্গল পৌর শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত মাহবুবুল আলম নামের একজন মামলাটি করেন।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ূন কবির দাবি করেন, ধর্মীয় উসকানিমূলক মন্তব্য করায় তাকে গ্রেফতার করা হয়েছে। 

সম্প্রতি প্রীতম দাশ তার ফেসবুক আইডি থেকে ধর্ম নিয়ে কটূক্তি করেন। এর প্রতিবাদ জানিয়ে শ্রীমঙ্গল শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন মানুষ। তাকে গ্রেফতারের দাবি জানান তারা। এরই পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়।

তবে প্রীতম দাশকে ভিত্তিহীন অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করছে ‘রাষ্ট্র সংস্কার’। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি বলছে, চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনে সমর্থন দিয়ে সংহতি সমাবেশ করায় তাকে শায়েস্তা করার পথ খুঁজছিল সরকার। অন্য আর কিছু না পেয়ে হিন্দু পরিচয়কে পুঁজি করে তার বিরুদ্ধে সাম্প্রদায়িক ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগ দাঁড় করায় স্থানীয় ছাত্রলীগ ও প্রশাসন। ডিজিটাল নিরাপত্তা আইনে কোনও ওয়ারেন্ট ছাড়াই আজকে সন্ধ্যায় তাকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে মুক্তি দিয়ে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

/এফআর/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম