স্কুল ভবনের ছাদ থেকে রড পড়ে ছাত্রীর মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২২, ১৮:২৮আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ১৮:২৮

সুনামগঞ্জের তাহিরপুরে নির্মাণাধীন স্কুল ভবনের ছাদ থেকে মাথায় রড পড়ে ঊষা মনি (৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

ঊষা মনি উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শাহগঞ্জ শ্রীপুর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে ও শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় এলাকাবাসী ও নিহতের স্বজনরা ঠিকাদার এবং রাজমিস্ত্রির অবহেলাকে দায়ী করেছেন। ঘটনার পর নির্মাণাধীন ভবনের সাত শ্রমিককে হেফাজতে নিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনতলা ভবনের নির্মাণকাজ চলছে। দোতলা পর্যন্ত কাজ শেষ হওয়ায় নিচতলায় শিক্ষার্থীদের পাঠদান চলছিল। রবিবার সকালে ক্লাস থেকে বেরিয়ে পানি পানের জন্য ভবনের সামনে যায় ঊষা মনি। এ সময় তিনতলায় কাজ করা শ্রমিকদের হাত থেকে একটি রড ঊষা মনির মাথায় পড়ে। এতে গুরুতর আহত হয়। শিক্ষক-শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসান বলেন, ‘মাথায় গুরুতর আঘাত পাওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।’

শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন বলেন, ‘ওই শিক্ষার্থী পানি পানের জন্য শ্রেণিকক্ষ থেকে বের হলে মাথায় রড পড়ে গুরুতর আহত হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’

নির্মাণাধীন স্কুল ভবনের কন্ডাক্টর মাইন উদ্দিন বলেন, ‘এটা নিছক দুর্ঘটনা। নির্মাণাধীন ভবনের নিচে ক্লাস না করার জন্য আমি শিক্ষকদের নিষেধ করেছিলাম। এরপরও ক্লাস করায় এ দুর্ঘটনা ঘটেছে বলে আমি মনে করি।’

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ‘স্কুলশিক্ষার্থীর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে নির্মাণাধীন ভবনের সাত শ্রমিককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী