নির্বাচনের আগের রাতে ৪ প্রার্থীকে বহিষ্কার করলো বিএনপি

সিলেট প্রতিনিধি
০১ নভেম্বর ২০২২, ২২:৪৯আপডেট : ০১ নভেম্বর ২০২২, ২২:৫৫

দলীয় শৃঙ্খলা না মেনে নির্বাচনে অংশ নেওয়ায় সিলেটের চার বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) রাতে তাদের বহিষ্কার করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত দলীয় প্যাডে লিখিতভাবে তাদের বহিষ্কারের কথা জানানো হয়। বুধবার (২ নভেম্বর) এসব নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

বহিষ্কার হওয়া চার নেতার মধ্যে রয়েছেন ওসমানীনগর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম। ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী সহ-সভাপতি মো. গয়াস মিয়া এবং মহিলা বিষয়ক সম্পাদক ও নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী মুসলিমা আক্তার চৌধুরী।
 
এছাড়া সিলেটের বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মুমিন খানকেও বহিষ্কার করা হয়েছে। তিনি যুক্তরাজ্যের নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক।

বহিষ্কারাদেশে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কারের তথ্য জানানো হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই সরকারের অধীনে অনুষ্ঠিত কোনও নির্বাচনে বিএনপি অংশ নেয়নি। সেইসঙ্গে অতীতে দলের অনেক নেতা নির্বাচনে অংশ নেওয়ায় দল তাদের বহিষ্কার করেছে। এবার ওসমানীনগর উপজেলা নির্বাচন ও বিশ্বনাথ পৌর নির্বাচনে অংশ নেওয়ায় প্রার্থীদের বিরুদ্ধে দল ব্যবস্থা নিয়েছে।’  

/টিটি/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী