নির্বাচনে লড়ে জামানত হারালেন এক উপজেলার ৫ প্রার্থী

সিলেট প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২২, ১৯:৫৮ আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ১৯:৫৮

সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থী ও চার জন ভাইস চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। বুধবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত হওয়া ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীকারী প্রার্থীদের মধ্যে এই পাঁচ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচন আইন অনুযায়ী মোট ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়।

জামানত হারানো প্রার্থীরা হলেন- চেয়ারম্যান প্রার্থী সিলেট জেলা খেলাফত মজলিসের অর্থ সম্পাদক ছইদুর রহমান চৌধুরী (দেয়াল ঘড়ি) ৪৫৫৯ ভোট, স্বতন্ত্র ভাইস চেয়ারম্যান প্রার্থী আখতার আহমদ (বই) ৩৩৮৭ ভোট, খন্দকার মাসুম আহমদ (বৈদ্যুতিক বাল্ব) ১০৬০ ভোট, মো. আলী হোসেন রানা (উড়োজাহাজ) ৯৫৯ ভোট ও মৌলানা মো. আব্দুল বাছিত (মাইক) ১০৬২ ভোট।

উপজেলা পরিষদ নির্বাচনে মোট ৪৮ হাজার ৪৬১টি ভোট পড়েছে। নির্বাচন আইন অনুযায়ী প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ৬ হাজার ৫৭ ভোট না পাওয়া এক চেয়ারম্যান প্রার্থী ও চার ভাইস চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।

ওসমানীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু লায়েছ মো. দুলাল বলেন, নির্বাচন আইন অনুযায়ী যেসব প্রার্থী মোট ভোটের আট ভাগের এক ভাগ পাননি তাদের জামানত বাজেয়াপ্ত হবে।

/এফআর/
সম্পর্কিত
মিষ্টির শূন্য আসনে কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন?
ফের পেছালো ফিলিস্তিনের নির্বাচন, চূড়ান্ত সিদ্ধান্ত আব্বাসের
আবারও রোহিঙ্গাদের ‘বাংলাদেশি বানানোর’ চেষ্টা, আঁতুড়ঘর কি কলমাকান্দা নির্বাচন অফিস?
সর্বশেষ খবর
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা