সিলেটে বিএনপির সমাবেশ ঘিরে সতর্ক পুলিশ, বসিয়েছে ১৯ চেকপোস্ট

সিলেট প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২২, ২০:৪৮আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ২২:১৪

সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশের একদিন আগেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশস্থল। সিলেটসহ অন্যান্য জেলায় বাস ধর্মঘট থাকায় নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন করে সিলেটের সমাবেশস্থলে এসে পৌঁছাচ্ছেন। শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যার আগেই পরিপূর্ণ হয়ে গেছে আলিয়া মাদ্রাসা মাঠ। গণসমাবেশকে ঘিরে সব ধরনের বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সিলেট মহানগর পুলিশ।

সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে নগরীর প্রবেশদ্বার দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বরসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে ১৯টি চেকপোস্ট। এ ছাড়া সমাবেশের দিন শনিবার সাদা পোশাকে সমাবেশস্থলসহ মহানগরীতে শতাধিক পুলিশ দায়িত্ব পালন করবেন। থাকবে চার ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চারটি মোবাইল টিম।

সিলেট মহানগর পুলিশ কমিশনার নিশারুল আরিফ বলেন, সমাবেশকে ঘিরে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছি। মহানগরী এলাকায় ১৯টি চেকপোস্ট বসানো হয়েছে। আর আগামীকাল সাদা পোশাকে পুলিশের একাধিক টিম দায়িত্ব পালনের পাশাপাশি চার জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল টিম মাঠে কাজ করবে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের