বিএনপি আনাড়ি খেলোয়াড়দের সঙ্গে খেলে না: গয়েশ্বর

সিলেট প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২২, ১৭:১৪আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ১৭:১৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘এই সরকার একেবারেই ব্যর্থ। যার জন্য সরকার পুলিশ ও পেটোনা বাহিনী দিয়ে হামলা করে, বাস ট্রাক বন্ধ করে সমাবেশকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে, কিন্তু তারা সফল হয়নি। জনগণকে আটকে রাখা যায়নি। জনগণ ঘর থেকে বেরিয়ে এসেছে, সমাবেশ করেছে।’

শনিবার (১৯ নভেম্বর) দুপুরে সিলেটের ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে গয়েশ্বর চন্দ্র রায় বলে, ‘তিনি বলছেন ‘‘খেলা হবে’’। কিন্তু দরজা বন্ধ করে ঘরের মধ্যে যে খেলা এটা ছাড়া আর খেলা তিনি জানেন না। যখন পাপিয়া-পরীমণিরা ধরা পরে তখন আওয়ামী লীগ নেতাদের বুক ধড়ফড় করে। বিএনপি আনাড়ি খেলোয়াড়দের সঙ্গে খেলে না। খেলা শিখে আসেন। নিরপেক্ষ সরকার নিয়ে খেলেন। শেখ হাসিনাও জামানত হারাবেন।’

গয়েশ্বর বলেন, ‘যত টাকা ঋণ করা হয়েছে সেই টাকার সুদ দেওয়ার মতো টাকাও কোষাগারে নেই। সরকার লুটে নিয়েছে। আজকে গণতন্ত্রের অবস্থা ইলিয়াস আলীর মতো। ইলিয়াস গুম, গণতন্ত্রও গুম। আমরা ইলিয়াস আলীর মতো গণতন্ত্রকেও খুঁজছি।’

তিনি বলেন, ‘১০ ডিসেম্বরের পর সরকার পতনের আন্দোলনে নামবো। সাহস থাকলে ক্ষমতা ছাড়েন। জিয়াউর রহমান খুনের সঙ্গে শেখ হাসিনা জড়িত কি না তা আমরা খুঁজে বের করবো। সব গুম খুনের বিচার হবে।’

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে