উৎসবমুখর পরিবেশে সুনামগঞ্জ প্রেসক্লাবের ২০২২ সালের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হয়েছেন দৈনিক সুনামগঞ্জের ডাকের সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শেরগুল আহমেদ। সাধারণ সম্পাদক পদে ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাপ্তাহিক সুনামগঞ্জ রিপোর্টের ভারপ্রাপ্ত সম্পাদক রওনক আহমেদ বখত।
এছাড়া সহ-সভাপতি পদে ২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বাসস’র জেলা প্রতিনিধি আল হেলাল। পাশাপাশি দুই প্রার্থী ২২টি করে সমান ভোট পাওয়ায় দৈনিক সুনামগঞ্জের সময়ের সম্পাদক সেলিম আহমেদ তালুকদারকে সমর্থন দিয়েছেন দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান পীর।
শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২৮ ভোট পেয়ে সিরাজুল ইসলাম শ্যামল নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিনুল হক পেয়েছেন ১৫ ভোট। বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে শামসুল কাদির মিছবাহ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. সুহেল আলম নির্বাচিত হয়েছেন।
এছাড়া ২৫ ভোট পেয়ে দফতর সম্পাদক হয়েছেন শহীদ নুর আহমেদ, কোষাধ্যক্ষ পদে ২৯ ভোট পেয়েছেন ফোয়াদ মনি। পাশাপাশি সদস্য নির্বাচিত হয়েছেন ঝুনু চৌধুরী, শাহাবুদ্দিন আহমেদ, হিমাদ্রী শেখর ভদ্র, মিজানুর রহমান মিজান, ফরিদ মিয়া ও স্বপন কুমার সরকার।
নির্বাচনে ৪৩ সদস্য ও ভোটের বিপরীতে ১৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। শতভাগ ভোটার ভোট দিয়েছেন। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন জেলা তথ্য অফিসার মো. আব্দুছ ছাত্তার, সদস্য প্রভাষক দুলাল মিয়া ও অ্যাডভোকেট ড. জিয়াউর রহিম শাহীন।








