মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করায় যুবকের ৭ বছর কারাদণ্ড

সিলেট প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২৩, ১৭:১৫আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ১৮:০৭

ফেসবুক পোস্টে মহানবী (সা.)-কে কটূক্তি করার দায়ে সিলেটের এক যুবককে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে সিলেট সাইবার ট্রাইব্যুনালের বিচারক আবুল কাশেম এই রায় ঘোষণা করেন।

জানা গেছে, ফেসবুকে ইসলাম ধর্ম ও মহানবীকে নিয়ে কটূক্তি করায় ২০১৭  সালের ৫ জুন ওই যুবককে আসামি করে জকিগঞ্জ থানায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেন এক ব্যক্তি। এই মামলায় আসামিকে পুলিশের অভিযানে গ্রেফতার করে কারাগারে রাখা হয়।

বিষয়টি নিশ্চিত করে সাইবার ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত সরকারি কৌঁসুলি (পিপি) মোস্তফা দেলওয়ার আল আজহার জানান, আসামির ফেসবুক আইডি থেকে দেওয়া কটূক্তিপূর্ণ একটি পোস্টের স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে সিলেটসহ বিভিন্ন এলাকা। ফরেনসিক রিপোর্ট ও সাক্ষীদের সাক্ষ্যের ভিত্তিতে তার অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

/এফআর/
সম্পর্কিত
বিদিশার ২ বছরের জেল
নাম এক, ব্যক্তি ভিন্ন: ভুল মামলায় সাড়ে তিন মাস ধরে কারাভোগ
শিক্ষার্থীকে গুলি: মেডিক্যাল কলেজের প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের