‘প্রবাসীরা রেমিট্যান্স পাঠানো শুরু করলে সব ঠিক হয়ে যাবে’

সিলেট প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২৩, ২১:৫৫আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ২১:৫৮

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, ‘২০২০-২১ থেকে ২০২১-২২ অর্থবছরে করোনাভাইরাসের কারণে অনেক প্রবাসী সবকিছু গুটিয়ে দেশে ফিরে এসেছিলেন। এখন আবার বিভিন্ন দেশে তাদের পুরোনো কর্মস্থলে ফিরে যাচ্ছেন প্রবাসীরা। তারা গিয়ে রেমিট্যান্স পাঠানো শুরু করলে সবকিছু ঠিক হয়ে যাবে।’

শুক্রবার (৬ জানুয়ারি) বিকালে সিলেট নগরে শিক্ষা প্রকৌশল অধিদফতরের ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগীয় সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ইমরান আহমদ বলেন, ‘২০২০-২১ অর্থবছরে ২৪ বিলিয়ন ডলার ও ২০২১-২২ অর্থবছরে ২২ বিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। চলতি বছরের জুনের মধ্যে, অর্থাৎ ২০২২-২৩ অর্থবছরেও রেমিট্যান্সের পরিমাণ ২২ বিলিয়ন ডলারে পৌঁছাবে।’ 

তিনি আরও বলেন, ‘এ বছর নতুন করে আরও প্রায় ১৫ লাখ লোক বিদেশ পাঠানোর পরিকল্পনা নিয়েছে সরকার। সে লক্ষ্যে কাজও চলছে। মালয়েশিয়াতে নিয়মিত লোক যাচ্ছে। রোমানিয়াতেও যাওয়া শুরু হয়েছে। এছাড়া গ্রিসের সাথে নতুন করে চুক্তি করেছে সরকার।’

মন্ত্রী বলেন, ‘নির্দিষ্ট কাজে চুক্তিবদ্ধ হয়ে অনেকে বিদেশে গেলেও সেখানে পৌঁছে সে কাজ ছেড়ে দেয়। এক দেশ থেকে আরেক দেশে চলে যায়। এতে দেশের বদনাম হয়। বিদেশে যাওয়ার আগে সে দেশের ভাষা শিক্ষা ও সংশ্লিষ্ট কাজে দক্ষ হয়ে যাওয়া উচিত। এতে বেশি টাকা বেতনও পাওয়া যায়, তা না হলে সাধারণ শ্রমিক হিসেবেই কাজ করতে হয়।’

সম্মেলনে প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহসভাপতি মো. উজ্জ্বল বখতের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন মজুমদার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব সরোজ কুমার নাথ, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান প্রমুখ।

/এসএইচ/
সম্পর্কিত
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি