ঘন কুয়াশায় ত্রিমুখী সংঘর্ষ: নিহত বেড়ে ৫

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা
০৭ জানুয়ারি ২০২৩, ১৩:২৮আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ১৩:৪৬

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মাইক্রোবাস, ট্রাক ও পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে নিহত বেড়ে পাঁচ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত তিন জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (০৭ জানুয়ারি) ভোর ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার শাহপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন—মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বেড়াছড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে আব্দুল সালাম (৩২), কুলাউড়া উপজেলার মাদানগাও গ্রামের নুরুল হকের ছেলে আতিকুর রহমান শিহাব (১৫), কমলাছিলা গ্রামের ছাদির আলীর ছেলে মাইক্রোবাস চালক সাদির আলী (২৫), সাদিয়া আক্তার ও এক শিশু।

আরও পড়ুন: ঘন কুয়াশায় ত্রিমুখী সংঘর্ষ, প্রাণ গেলো ৩ জনের

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুল ইসলাম ভূইয়া জানান, ভোরে বিদেশফেরত যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস মৌলভীবাজারের কুলাউড়ায় যাচ্ছিল। শাহপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হয়। একই সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান মাইক্রোবাসের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হন এবং আহত হন পাঁচ জন। এ সময় শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে নিয়ে যাওয়ার পর আরও দুই জনের মৃত্যু হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, রাত থেকে ঘন কুয়াশা। এ কারণে সকালে শাহপুরে মাইক্রোবাস, ট্রাক ও একটি পিকআপের ত্রিমুখী সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এসএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী