ঘন কুয়াশায় ত্রিমুখী সংঘর্ষ, প্রাণ গেলো ৩ জনের

হবিগঞ্জ প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৩, ১১:৩১আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ১১:৩১

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঘন কুয়াশায় মাইক্রোবাস, ট্রাক ও পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন পাঁচ জন।

শনিবার (০৭ জানুয়ারি) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার শাহপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন—মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বেঙ্গাছড়া গ্রামের আব্দুল সালাম (৩৪), কুলাউড়া উপজেলার মাদানগরের আতিকুর রহমান শিহাব (১৫), মাইক্রোবাসচালক একই উপজেলার কমলাটিলার ছাদির আলী (২৬)।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, রাত থেকে ঘন কুয়াশা। এ কারণে সকালে শাহপুরে মাইক্রোবাস, ট্রাক ও একটি পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা দুই যাত্রী ও চালক মারা যান। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। আহত পাঁচ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী