সেপটিক ট্যাংকে নেমে ২ জনের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২৩, ১৯:০৯ আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ১৯:০৯

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে দুই শ্রমিক মারা গেছেন। সোমবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের রেল স্টেশন রোডে ফয়জুল ইসলামের নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়।

তারা হলেন- উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের বড়ধামাই গ্রামের আব্দুল খালিকের ছেলে মো. শাহীন মিয়া (২২) ও জায়ফরনগর ইউনিয়নের মনতৈল গ্রামের মোক্তার আলীর ছেলে কামরুল ইসলাম (২৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের রেল স্টেশন রোডে ফয়জুল ইসলামের নির্মাণাধীন ভবনে কয়েকজন শ্রমিক নিয়মিত কাজ করছেন। সোমবার দুপুরে সেপটিক ট্যাংকের সাটারিং খুলতে শ্রমিক মো. শাহীন মিয়া ট্যাংকের ভেতরে প্রবেশ করে দীর্ঘক্ষণ ওপরে না উঠলে তাকে উদ্ধারে ট্যাংকে প্রবেশ করেন কামরুল ইসলাম। দুজনেই সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসের কারণে মৃত্যুবরণ করেন। ঘটনার খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি দল দীর্ঘ প্রচেষ্টার পর তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনফর আলী বলেন, দুপুর একটার দিকে স্টেশন রোডে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে এ দুই শ্রমিক আটকে পড়ার বিষয়টি প্রথমে কুলাউড়া ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। একটি দল ঘটনাস্থলে এসে থানা পুলিশের উপস্থিতিতে ট্যাংক থেকে দুজনের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

কুলাউড়া ফায়ার সার্ভিসের টিম লিডার শংকর রায় বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হতে পারে।

জুড়ী উপজেলা স্বাস্থ্য প্রকল্পের মেডিক্যাল কর্মকর্তা ডা. নিশাত জাহান দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। ধারণা করছি, বিষাক্ত গ্যাসক্রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশাররাফ হোসেন বলেন, লাশগুলো ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক