সেই পর্যটককে হোটেলে হত্যা করে পাথরচাপা দিয়েছেন স্ত্রী, সঙ্গে ছিলেন প্রেমিক

সিলেট প্রতিনিধি
২০ এপ্রিল ২০২৩, ১৭:৩৫আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ১৭:৫৯

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পিয়াইন নদীর পাশ থেকে পাথরচাপা দেওয়া অবস্থায় উদ্ধার করা পর্যটককে হত্যা করেছেন তারই স্ত্রী। হত্যাকাণ্ডে সহযোগিতা করেন স্ত্রীর প্রেমিক। বেড়াতে নিয়ে হোটেল রিভারভিউয়ের কক্ষে স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে শ্বাসরোধে হত্যা করে নদীর পাশে পাথরচাপা দিয়ে পালিয়ে যান তারা।

বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী ও তার প্রেমিকসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে নিজ কার্যালয়ের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। 

নিহত আলে ইমরান (৩২) কিশোরগঞ্জের নিকলী থানার গুরই গ্রামের আব্দুল জব্বারের ছেলে। গত রবিবার স্ত্রী খোশনাহারকে সঙ্গে নিয়ে জাফলংয়ে বেড়াতে এসেছিলেন তিনি। জাফলংয়ের হোটেল রিভারভিউয়ের ১০১ নম্বর কক্ষে ওঠেন তারা। 

পুলিশ সুপার বলেন, ‌‘সোমবার (১৭ এপ্রিল) বিকালে জাফলংয়ের বল্লাঘাট এলাকার ওই আবাসিক হোটেল সংলগ্ন নদীর কাছাকাছি স্থান থেকে পাথরচাপা অবস্থায় ইমরানের লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে তার স্ত্রী খোশনাহার পলাতক ছিলেন। পরদিন গোয়াইনঘাট থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা করা হয়। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে মাঠে নামে পুলিশ। সেই সঙ্গে ঘটনা তদন্ত করতে গিয়ে বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়টি পুলিশের সামনে আসে। বুধবার (১৯ এপ্রিল) রাতে গোয়াইনঘাট থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা পুলিশ পৃথক অভিযান চালিয়ে খোশনাহার (২১) ও নাদিম আহমেদ নাঈমকে (১৯) গ্রেফতার করে।’ 

নিজ কার্যালয়ের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিংয়ে কথা বলছেন পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন

গ্রেফতারকৃত নাদিম খোশনাহারের প্রেমিকের বন্ধু এবং নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার বেলদি গাজীরটেক গ্রামের মো. জিন্নাতের ছেলে। খোশনাহার নিকলী থানার ছেত্রা গ্রামের মৃত আব্দুস ছাত্তারের মেয়ে। নাদিমকে নিজ বাড়ি এবং খোশনাহারকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে প্রেমিক মাহিদুল হাসান মাহিনকে (২৪) রংপুর থেকে গ্রেফতার করা হয়। 

আরও পড়ুন: দম্পতি পরিচয়ে হোটেলে, নদীর পাড়ে স্বামীর লাশ, স্ত্রী নিখোঁজ

হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে পুলিশ সুপার আরও বলেন, ‘ইমরানের সঙ্গে পাঁচ বছর আগে খোশনাহারের বিয়ে হয়েছিল। এরই মধ্যে মাহিদুল হাসান মাহিনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান খোশনাহার। তার সঙ্গে আড়াই বছর ধরে প্রেমের সম্পর্ক চলছে। মাহিন ঢাকার একটি কোম্পানিতে জিএম পদে কর্মরত। এরই মধ্যে ইমরানকে হত্যার পরিকল্পনা করেন তারা। বিভিন্ন সময় তাকে হত্যার চেষ্টা করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় হত্যার উদ্দেশ্যে জাফলংয়ে বেড়ানোর কথা বলে স্বামীকে নিয়ে ১৫ এপ্রিল রাতে ভৈরব থেকে ট্রেনযোগে সিলেটে রওনা হন খোশনাহার। একইদিন মাহিন ও মাহিনের বন্ধু নাদিম এবং অফিসে কর্মরত রাকিব কমলাপুর থেকে ট্রেনযোগে সিলেটে রওনা হন। ১৬ এপ্রিল সকাল ৮টার দিকে হোটেল রিভারভিউয়ে ওঠেন খোশনাহার ও ইমরান। অপরদিকে অন্য তিন জন বল্লাঘাটের হোটেল শাহ আমিনে ওঠেন।’

আবদুল্লাহ আল মামুন আরও বলেন, ‘পরিকল্পনা অনুযায়ী হত্যাকাণ্ড ঘটানোর আগে হোটেল কক্ষের সামনের সিসিটিভি ক্যামেরা অন্যদিকে ঘুরিয়ে দেন খোশনাহার। সেই সঙ্গে ওই দিন রাত ১০টার দিকে ইমরানকে ঘুমের ওষুধ খাইয়ে দেন। ঘুমিয়ে গেলে রাত ১২টার দিকে প্রেমিক মাহিন ও সহযোগীদের হোটেলকক্ষে নিয়ে আসেন। রাত ২টার দিকে ইমরানের গলায় গামছা পেঁচিয়ে হত্যাকাণ্ড ঘটান খোশনাহার ও মাহিন। এ সময় ইমরানের পা চেপে ধরেন নাদিম। রাকিব কক্ষের দরজায় পাহারা দেন। মৃত্যু নিশ্চিত হলে রাত ৩টার দিকে ইমরানের লাশ হোটেল সংলগ্ন পিয়াইন নদীর পাশে পাথরচাপা দিয়ে রাখেন। রাত সাড়ে ৪টার দিকে হোটেল থেকে বেরিয়ে অটোরিকশাযোগে সিলেট ছেড়ে পালিয়ে যান তারা।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম