পোষা হাতির আক্রমণে প্রাণ গেলো মাহুতের

মৌলভীবাজার প্রতিনিধি
০৮ মে ২০২৩, ১৮:১৩ আপডেট : ০৮ মে ২০২৩, ১৮:১৩

মৌলভীবাজারের জুড়ী উপজেলার সীমান্তবর্তী রাঘনা সংরক্ষিত বন এলাকার চুঙ্গাবাড়ি নামক স্থানে পোষা হাতির আক্রমণে মাহুতের মৃত্যু হয়েছে। রবিবার (৭ মে) সন্ধ্যা ঘটনাটি ঘটে।

বন বিভাগের জুড়ীর রেঞ্জ কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, মারা যাওয়া ব্যক্তির নাম রাসেল মিয়া (৪০)। কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্টিউলি গ্রামের শহীদ মিয়ার ছেলে তিনি। হাতির মালিকের নাম এম এ রহমান। তিনি কুলাউড়ার কর্মধা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। হাতিটির নাম রাখা হয়েছিল ‘আমির বাহাদুর’।

বন বিভাগ ও হাতির মালিক সূত্রে জানা গেছে, পোষা প্রাণীটি সাধারণত জুড়ি রাঘনা বনে বিচরণ করে। বনের বাঁশ ও গাছপালার ক্ষতি করায় বন বিভাগের পক্ষ থেকে নিতে মালিককে জানানো হয়। গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাহুত রাসেল হাতিটি নিয়ে হেঁটে মালিকের বাড়িতে ফিরছিলেন। পথে হঠাৎ তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে পাথরের আঘাত লেগে মাথার পেছনের অংশ থেঁতলে যায়। পরে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

মালিক এম এ রহমান বলেন, বনের ক্ষতি করায় হাতিটিকে বাড়িতে আনার জন্য মাহুতকে ওই এলাকায় পাঠিয়েছিলাম। পরে দুর্ঘটনার খবর পাই। হাতিটি রাঘনা বনের ভেতরে ঢুকে পড়েছে।

জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক